× UCB Sticker Card
রবিবার, ১২ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০৯:২১ পিএম

কালীগঞ্জে ট্রেনের নিচে পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০৯:২১ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনের নিচে পড়ে ফরিদ হোসেন (৩০) নামে এক যুবকের দুই পা বিচ্ছিন্ন হয়েছে। রোববার (১২ জুলাই) বিকেল ৬টার দিকে উপজেলার মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ফরিদ হোসেন কালীগঞ্জ শহরের আকবর হোসেনের ছেলে।

স্থানীয়দের ভাষ্য, চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনের নিচে তিনি ঝাঁপ দেন। এতে তিনি প্রাণে বেঁচে গেলেও তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়।

মোবারকগঞ্জ রেলস্টেশনের স্টেশনমাস্টার শাহাজান আলী জানান, ঘটনার পরপরই কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুমাইয়া শারমিন সুমি জানান, দুই পা বিচ্ছিন্ন অবস্থায় এক যুবককে ফায়ার সার্ভিসের সদস্যরা হাসপাতালে নিয়ে আসেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

তবে তিনি কেন ট্রেনের নিচে গিয়েছিলেন, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Link copied!