× UCB Sticker Card
রবিবার, ১২ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

খুলনা ব্যুরো

প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০৯:২৭ পিএম

চার দিনের মধ্যে শেষ হবে আলুতলা স্লুইচ গেটের সংস্কার : কেসিসি প্রশাসক

খুলনা ব্যুরো

প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০৯:২৭ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

খুলনা মহানগরীর মাথাভাঙ্গা এলাকার আলুতলা স্লুইচ গেট (দশগেট) সংস্কারকাজ আগামী চার দিনের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

রোববার (১২ জুলাই) সকালে তিনি আলুতলা স্লুইচ গেটের সংস্কারকাজের অগ্রগতি পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

কেসিসি সূত্র জানায়, দীর্ঘদিনের পুরোনো আলুতলা স্লুইচ গেটটি জরাজীর্ণ হয়ে পড়েছিল। সম্প্রতি গেটের একটি অংশ দিয়ে জোয়ারের পানি নগরীতে প্রবেশ করতে শুরু করলে জরুরি ভিত্তিতে সংস্কারকাজ শুরু করা হয়।

পরিদর্শনকালে নজরুল ইসলাম মঞ্জু বলেন, গত তিন দিনের টানা বর্ষণে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হলেও অধিকাংশ স্থান থেকে ইতোমধ্যে পানি নেমে গেছে। তবে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ পরিস্থিতিতে জলাবদ্ধতা মোকাবিলায় কেসিসি তিনটি মনিটরিং কমিটি গঠন করেছে। কর্মকর্তা-কর্মচারীরা ড্রেন ও খালের প্রতিবন্ধকতা অপসারণ করে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে কাজ করছেন।

তিনি আরও জানান, নগরীর সব স্লুইচ গেট পর্যায়ক্রমে সংস্কারের পরিকল্পনা রয়েছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত আলুতলা স্লুইচ গেটের সংস্কারকাজ দ্রুতগতিতে চলছে এবং আগামী চার দিনের মধ্যে তা সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

পরিদর্শন শেষে কেসিসি প্রশাসক মাথাভাঙ্গার দশগেট ছাড়াও ৩০ ও ৩১ নম্বর ওয়ার্ডের মতিয়াখালী ও লবণচরা এলাকার ড্রেনের পানিপ্রবাহ এবং বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, কনজারভেন্সি অফিসার মো. অহিদুজ্জামান খান, ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাফিকুল হাসান দিদার, সহকারী প্রকৌশলী মো. ওবায়দুল্লাহ খান, উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মো. সেলিমুল আজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Link copied!