× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৪, ০১:৫৫ পিএম

গভীর রাতে স্বামীর গোপনাঙ্গ কেটে পালালেন স্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৪, ০১:৫৫ পিএম

ছবি, সংগৃহীত

ছবি, সংগৃহীত

স্বামী ইমাম হোসেনের গোপনাঙ্গ কেটে পালিয়েছেন তার স্ত্রী নাসরিন খাতুন। মেহেরপুর শহরের চক্রপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা যায়। পলাতক স্ত্রী নাসরিন বরিশাল জেলার বাবুগঞ্জ থানার আব্দুস সামাদ সিকদারের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, পটুয়াখালীর দুমকি থানার মোতাহার হোসেনের ছেলে ইমাম হোসেনের সঙ্গে নাসরিনের বিয়ে হয়। এই দম্পতি চাকরির সুবাদে মেহেরপুর শহরের চক্রপাড়া এলাকার মনির হোসেনের বাড়িতে ভাড়া থাকেন। দাম্পত্য কলহ আর দুজনের মধ্যে মনোমালিন্য চলে আসছিল। এর জের ধরে গত শনিবার রাতে স্বামীর গোপনাঙ্গ কেটে পালিয়ে যান স্ত্রী নাসরিন।

স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় ইমাম হোসেনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে উন্নত চিকিৎসার জন্য তাকে ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকরা।

মেহেরপুর সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) মেজবা রহমান জানান, আমাদের কাছে এরকম অভিযোগ এসেছে। তদন্ত করা হচ্ছে।
 

আরবি/এস

Link copied!