× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৫, ০৪:৫১ পিএম

টাঙ্গাইলে ১০ দিনব্যাপী তারুণ্যের মেলা‍‍`র উদ্বোধন

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৫, ০৪:৫১ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

"এসো দেশ বদলাই পৃথিবী বদলাই" স্লোগানে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে টাঙ্গাইলে ১০ দিনব্যাপী তারুণ্য মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। 

টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১০ ফেব্রুয়ারি) সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন জনসেবা চত্বরে মেলার শুভ উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল্যাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত, টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ প্রমুখ।

মেলায় সরকারী বিভিন্ন দফতর ও বিভিন্ন উদ্যোক্তাদের ৫৩টি স্টল রয়েছে। স্টলগুলোকে বইমেলা, পিঠা উৎসব এবং লোক ও কারুশিল্প এই তিন ভাগে ভাগ করা হয়েছে।

১০ দিনব্যাপী এই মেলায় ইউথ ফেস্ট এর উদ্ভোধন, জুলাই অভ্যুত্থানের চিত্র প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই ‍‍`তারুণ্যের মেলা‍‍` টাঙাইলে তরুণদের মাঝে ব্যাপক সাড়া সৃষ্টির পাশাপাশি উদ্যোক্তাদের বিকাশেও উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে সবাই আশাবাদী।

আরবি/জেডআর

Link copied!