× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৭, ২০২৫, ০৭:০০ পিএম

বগুড়ার শেরপুরে গলায় ওড়না পেচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৭, ২০২৫, ০৭:০০ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

বগুড়ার শেরপুরে গলায় ওড়না পেচিয়ে তিথি দত্ত (২০) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনাটি শুক্রবার (৬ মার্চ) শেষ রাতে শহরের কর্মকারপাড়া সরকার প্যালেসে ওই শিক্ষার্থীর শয়নকক্ষে ঘটেছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও মরদেহ উদ্ধার করে।

সে গত (১ মার্চ) সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ গ্রহণ করেছিলো।

থানা ও পারিবারিক সূত্রে জানা যায়, মানিকগঞ্জের শিবালয় উপজেলার কোলা নয়াবাড়ী এলাকায় তিথির বাবা উত্তম কুমার দত্ত এনজিও(ব্র্যাক)তে চাকরি করার সুবাধে শেরপুরের কর্মকারপাড়া (সরকার প্যালেস) ভাড়া থাকতেন। গত শুক্রবার তিথিসহ সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। হঠাৎ রাত পৌনে ২টার দিকে মা রুপালী দত্ত বাথরুমে যাওয়ার সময় মেয়ের রুমে জ্বলা দেখে ডাক দেয়। কোনো সারা শব্দ না পেয়ে রুমের বারান্দায় গিয়ে দেখে তার মেয়ে বারান্দার ভীমের সাথে ওড়না গলায় পেচিয়ে ঝুল আছে। এ সময় মা চিৎকার করে মেয়ের গলা থেকে ওড়নার পেঁচ খুলে দেয়। পরে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

শেরপুর থানার ওসি তোফাজ্জল হোসেন জানান, সকলে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শজিমেক মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

আরবি/জেডি

Link copied!