× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ১৩, ২০২৫, ০৯:৪৬ পিএম

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ১৩, ২০২৫, ০৯:৪৬ পিএম

ইমরান হোসেন। ছবি-সংগৃহীত

ইমরান হোসেন। ছবি-সংগৃহীত

সৌদি আরবের জেদ্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় ইমরান হোসেন (২৫) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৩ মে)  সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে, রোববার এ দুর্ঘটনা ঘটে।

ইমরান নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিরাহীমপুর গ্রামের মিয়াজান ফরাজীবাড়ির নূর নবীর ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ইমরান হোসেন হাংগার স্টেশন নামে একটি কোম্পানিতে ফুড ডেলিভারি রাইডার হিসেবে কর্মরত ছিলেন। রোববার মোটরসাইকেলযোগে জেদ্দার একটি এলাকায় ফুড ডেলিভারি দিতে গিয়ে ট্রাকের চাপায় গুরুতর আহত হন। পরে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে মঙ্গলবার সকালে তিনি মারা যান।

ইমরানের বাবা নূর নবী জানান, সংসারের হাল ধরতে এবং ভালো ভবিষ্যতের আশায় গত বছর তিনি তার একমাত্র ছেলে ইমরানকে সৌদি আরবে পাঠান।

তিনি বলেন, ‘অনেক আশা নিয়ে ছেলেকে বিদেশে পাঠিয়েছিলাম, কিন্তু আজ স্বপ্নের সঙ্গে আমার ছেলেকেও হারালাম। সরকারের কাছে আকুল আবেদন, আমার ছেলের মৃতদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য যেন সহায়তা করে।’

Link copied!