× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মে ২৯, ২০২৫, ০৫:০৮ পিএম

নিম্নচাপের প্রভাবে আরিচা ও দৌলতদিয়ায় ফেরি বন্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মে ২৯, ২০২৫, ০৫:০৮ পিএম

বৈরি আবহাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। ছবি- রূপালী বাংলাদেশ

বৈরি আবহাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। ছবি- রূপালী বাংলাদেশ

বৈরী আবহাওয়ার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে পৌনে ৪টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন আরিচা কার্যালয়ের ডিজিএম নাসির হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।           

তিনি বলেন, বৈরী আবহাওয়ার কারণে দুপুর সাড়ে ৩টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

 

আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় এই নৌরুটে ফেরি চলাচল শুরু হবে বলেও জানান তিনি। 

এদিকে বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচলও সাময়িকভাবে বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। 

পাটুরিয়া লঞ্চঘাটের ম্যানেজার পান্নালাল নন্দী বলেন, ‘সকাল সোয়া নয়টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। বাতাসের গতি বাড়ার পাশাপাশি বৃষ্টিপাত শুরু হওয়ায় নদীতে ঢেউয়ের তীব্রতা বেড়ে গেছে। ফলে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা এই পদক্ষেপ নিয়েছি। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় লঞ্চ চলাচল শুরু হবে।’

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে নদ-নদীতে পানি বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে। এ অবস্থায় নদীপথে চলাচলে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!