× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আবু ওবাইদা আরাফাত

প্রকাশিত: জুন ৫, ২০২৫, ০৭:৫২ পিএম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন বাঁশখালীর সন্তান মোহাম্মদ নূরুল্লাহ নুরী

আবু ওবাইদা আরাফাত

প্রকাশিত: জুন ৫, ২০২৫, ০৭:৫২ পিএম

ছবি - রূপালী বাংলাদেশ

ছবি - রূপালী বাংলাদেশ

চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে পদায়ন পেয়েছেন নূরুল্লাহ নুরী।

তিনি গত বছরের সেপ্টেম্বর থেকে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন৷
গত ৪ জুন বুধবার তিনি চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) হিসেবে পদায়ন লাভ করেন ও পদাধিকার বলে চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব বুঝে নেন। 


তিনি ইতোপূর্বে বাংলাদেশ চা বোর্ডের যুগ্ম সচিব ও সদস্য (অর্থ ও বাণিজ্য), চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালকসহ সরকারের বিভিন্ন গুরু দায়িত্ব পালন করেন৷ 

তিনি বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, সাতকানিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগের ৯৫ ব্যাচে অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট ও মাস্টার্সে ফার্স্ট ক্লাস সেকেন্ড স্থান অধিকার করে শিক্ষাজীবন শেষ করেন৷ তিনি ২০তম বিসিএসে প্রশাসন ক্যাডারের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। যখন যে পদে দায়িত্ব পালন করেছেন তিনি নিজ মেধা, সততা ও দক্ষতার স্বাক্ষর রেখেছেন। 


মোহাম্মদ নূরুল্লাহ নুরী বাঁশখালী উপজেলার উত্তর জলদী ভাদালীয়া গ্রামের সিরাজুল হক নুরী ও তাহেরা বেগম দম্পতির গর্বিত সন্তান৷ এক ভাই ও তিন বোনের মধ্যে তিনি সবার বড়।

রূপালী বাংলাদেশ

Link copied!