× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশিত: জুন ১৪, ২০২৫, ১১:০৮ এএম

ময়মনসিংহে ছাত্রদ‌ল নেতা খুন, আটক ১

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশিত: জুন ১৪, ২০২৫, ১১:০৮ এএম

প্রতীকী  ছবি

প্রতীকী ছবি

ময়মন‌সিং‌হের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন ক‌বির দুর্বৃত্তের ছু‌রিকঘা‌তে খুন হ‌য়ে‌ছেন।

শুক্রবার (১৩ জুন) সন্ধ্যা ৬টার দি‌কে সোনাকা‌ন্দি গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে।

হুমায়ুন ক‌বির সোনাকা‌ন্দি গ্রা‌মের আব্দুল কাইয়ুমের ছে‌লে।

স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, সোনাকা‌ন্দি গ্রা‌মের বাদল ও রা‌শেদ নামের দুই যুবক পাছার বাজা‌রে এক‌টি চা‌য়ের দোকানে দীর্ঘদিন ধ‌রে বাকিতে চা খায়। চা দোকানির ব‌কেয়া টাকা প‌রিশোধ না করায় ছাত্রদ‌লের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন ক‌বিরের কা‌ছে তি‌নি না‌লিশ ক‌রেন। প‌রে হুমায়ুন ক‌বির অভিযুক্ত বাদল ও রা‌শেদকে ডে‌কে নি‌য়ে চা দোকানির টাকা প‌রি‌শোধ কর‌তে চাপ প্রয়োগ ক‌রেন। এ ঘটনার জের ধ‌রেই শুক্রবার সন্ধ‌্যায় সোনাকা‌ন্দি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের সাম‌নে হুমায়ুন ক‌বি‌রের পথ‌রোধ ক‌রে বাদল ও রা‌শেদ ছু‌রিকাঘাত ক‌রে।

প‌রে স্থানীয়রা আহত অবস্থায় হুমায়ুন ক‌বির‌কে গৌরীপুর হাসপাতা‌লে নি‌য়ে গে‌লে চিকিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন। এ ঘটনায় উত্তেজিত জনতা সোনাকা‌ন্দি গ্রা‌মের কয়েক‌টি বা‌ড়ি‌তে আগুন দি‌য়ে‌ছে।

গৌরীপুর থানার ওসি ‌মো. দিদারুল আলম জানান, ‘এ ঘটনায় স‌ন্দেহভাজন একজনকে আটক করা হ‌য়ে‌ছে। নিহ‌তের লাশ ময়নাতদ‌ন্তের জন্য ময়মন‌সিংহ মেডিকেল ক‌লেজ হাসপাতা‌লের ম‌র্গে পাঠা‌নো হ‌চ্ছে।’

Link copied!