× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৬, ২০২৫, ০৬:২৮ পিএম

আত্মগোপনে থাকা নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বগুড়ায় গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৬, ২০২৫, ০৬:২৮ পিএম

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মাজান হোসেন রুবেল। ছবি- রূপালী বাংলাদেশ

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মাজান হোসেন রুবেল। ছবি- রূপালী বাংলাদেশ

দীর্ঘদিন আত্মগোপনে থাকা বগুড়ার ধুনট থানা নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সদস্য সচিব মো. মাজান হোসেন রুবেল (৪৫)-কে নিজ জেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।   

সোমবার (১৬ জুন) সকালে ধুনট উপজেলার হুকুম আলী মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার মাজান হোসেন রুবেল ধুনট উপজেলার মাঠপাড়া গ্রামের মৃত মকবুল হোসেন মণ্ডলের ছেলে।

বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, গ্রেপ্তারকৃত রুবেলের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিলেন। 

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

Link copied!