× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিলেট ব্যুরো

প্রকাশিত: জুন ১৯, ২০২৫, ০৩:৫৫ পিএম

সিলেটে পারিবারিক কলহে স্ত্রীকে খুন, স্বামী গ্রেপ্তার

সিলেট ব্যুরো

প্রকাশিত: জুন ১৯, ২০২৫, ০৩:৫৫ পিএম

গোলাপগঞ্জে স্ত্রীকে হত্যা করে পুকুরে ফেলে দেন স্বামী। প্রতীকী ছবি

গোলাপগঞ্জে স্ত্রীকে হত্যা করে পুকুরে ফেলে দেন স্বামী। প্রতীকী ছবি

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে হত্যা করে পুকুরে ফেলে দেন স্বামী। পরে স্থানীয়দের নজরে এলে পুলিশে খবর দেওয়া হয়। 

বুধবার (১৯ জুন) পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে।

নিহত নারী সাবিনা বেগম (৩০) সুনামপুর গ্রামের বাসিন্দা। তার স্বামী আনুর আলী (৩৫) একই গ্রামের বলাই মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে মঙ্গলবার স্বামী-স্ত্রী দুজনেই সাবিনার বাবার বাড়ি বাদেপাশা ইউনিয়নের নোয়াই গ্রামে যান। সেখান থেকে বুধবার সকালে ফেরার পথে স্বামী আনুর আলী স্ত্রীকে হত্যা করে লাশ পুকুরে ফেলে পালিয়ে যান।

পরে এলাকাবাসী পুকুরে ভাসমান অবস্থায় লাশটি দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় এবং অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার (১৯ জুন) গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা গণমাধ্যমকে বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনুর আলী স্ত্রী হত্যার দায় স্বীকার করেছে। সে জানিয়েছে, দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। তাকে আদালতে পাঠানো হবে।’

Link copied!