× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১৯, ২০২৫, ১০:৪০ পিএম

বিয়ের দুদিন পর ভারতের সীমান্তে ঝুলছে বাংলাদেশি যুবক

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১৯, ২০২৫, ১০:৪০ পিএম

কোম্পানীগঞ্জের উৎমা সীমান্তে ভারতীয় অভ্যন্তরে ঝুলছে বাংলাদেশি যুবক জাকারিয়া আহমদের লাশ। ছবি- সংগৃহীত

কোম্পানীগঞ্জের উৎমা সীমান্তে ভারতীয় অভ্যন্তরে ঝুলছে বাংলাদেশি যুবক জাকারিয়া আহমদের লাশ। ছবি- সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জের উৎমা সীমান্তে ভারতীয় অভ্যন্তরে একটি গাছে ১১ ঘণ্টারও বেশি সময় ধরে ঝুলছে জাকারিয়া আহমদের (২৩) নামে এক বাংলাদেশি যুবকের লাশ।

বৃহস্পতিবার (১৯ জুন) বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত লাশটি ভারতের অভ্যন্তরে ঝুলে থাকলেও উদ্ধার করা যায়নি। 

বিজিবি বিষয়টি বিএসএফকে জানালেও তারা সাড়া না দেওয়া লাশ উদ্ধার করা যাচ্ছে না বলে জানা গেছে। 

জাকারিয়া উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের সীমান্তবর্তী লামারগ্রাম কামাল বস্তির আলা উদ্দিনের ছেলে। তিনি মাত্র তিন দিন আগে বিয়ে করেছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় শ্রমিক জাকারিয়া সম্প্রতি বিয়ে করেন। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর বেলা ১১টার দিকে স্থানীয় লোকজন সীমান্তের ১২৫৭ নম্বর পিলারের পাশের একটি গাছের ডালের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য দিলোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, লাশ এখনও ঝুলছে। এলাকার লোকজন নিয়ে অপেক্ষা করছি। বিএসএফ এখনও সাড়া দেয়নি। জাকারিয়া তিন দিন আগে বিয়ে করেছেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ বলেন, জাকারিয়ার বাড়ির পাশেই ভারত অংশ। প্রাথমিকভাবে তিনি ‘আত্মহত্যা’ করেছেন বলে ধারণা করা হচ্ছে। স্বজনরা লাশ আনতে চেয়েছিলেন। 

তবে ভারতের অভ্যন্তরে হওয়ায় তা সম্ভব হয়নি। বিষয়টি বিজিবিকে জানানো হয়েছে। বিএসএফের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানান ওসি মাহমুদ।

৪৮ বিজিবি অধিনায় লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক গণমাধ্যমকে জানান, বিজিবির পক্ষ থেকে বিএসএফকে বিষয়টি জানানো হয়েছে। বর্তমানে ভারতীয় পুলিশ বিষয়টি দেখছে। তাদের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন হলে লাশ হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

Link copied!