× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ধুনট (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৪, ২০২৫, ১১:১৮ পিএম

ধুনটে চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ

ধুনট (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৪, ২০২৫, ১১:১৮ পিএম

ভুক্তভোগী রবিউল ইসলামের নির্মাণাধীন বাড়ি। ছবি- রূপালী বাংলাদেশ

ভুক্তভোগী রবিউল ইসলামের নির্মাণাধীন বাড়ি। ছবি- রূপালী বাংলাদেশ

বগুড়ার ধুনটে চাঁদা না দেওয়ায় এক ব্যক্তির নির্মাণাধীন বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

রোববার (২২ জুন) রাতে ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের শিমুলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী রবিউল ইসলাম সোমবার রাতে আব্দুল বারিকসহ মোট ৮ জনের বিরুদ্ধে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।


 
অভিযোগ সূত্রে জানা গেছে, শিমুলবাড়ি বটতলা এলাকায় নিজ পৈত্রিক জমিতে রবিউল ইসলাম গত এক মাস ধরে আধাপাকা বাড়ি নির্মাণ কাজ চালিয়ে আসছিলেন। গত ২০ জুন গোসাইবাড়ি এলাকার আব্দুল বারিক ও তার সহযোগীরা রবিউলের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকার করলে বারিক ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে উঠে।

পরবর্তীতে ২২ জুন রাতে অভিযুক্তরা নির্মাণাধীন বাড়ির চারটি দেয়াল ভেঙে ফেলে এবং সেখানে রাখা ৩৫ বস্তা সিমেন্ট ও প্রায় ৫ টন রড লুট করে নিয়ে যায় বলে দাবি করেন রবিউল ইসলাম।

এ বিষয়ে অভিযুক্ত বারিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, ‘অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Link copied!