× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৫, ০৫:০০ পিএম

টেকনাফে নৌবাহিনীর অভিযানে অস্ত্রসহ ডাকাত আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৫, ০৫:০০ পিএম

দিল মোহাম্মদ। ছবি- রূপালী বাংলাদেশ

দিল মোহাম্মদ। ছবি- রূপালী বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে কুখ্যাত ডাকাত দিল মোহাম্মদ ওরফে দিলুকে অস্ত্রসহ আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

বুধবার (১৩ আগস্ট) বিকেলে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কম্বনীয়াপাড়ায় তার বাসায় বাংলাদেশ নৌবাহিনীর স্পেশাল ফোর্স সোয়াডস ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে নৌবাহিনী জানায়, মাদক, অস্ত্র, চোরাচালান ও অপহরণসহ একাধিক মামলার আসামি ডাকাত দিল মোহাম্মদ ওরফে দিলুর বাড়িতে তল্লাশি চালিয়ে ১টি দেশীয় পিস্তল (এলজি), ২ রাউন্ড তাজা গোলা, ৫ টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আটককৃত দিলু ডাকাত দীর্ঘদিন ধরে অপহরণ, মাদক পাচার, জিম্মি করে অর্থ আদায়সহ পাহাড়ি অঞ্চলে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছে এবং পরবর্তীতে অস্ত্রসহ আকটকৃত ডাকাতকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায়  হস্তান্তর করা হয়েছে।

Link copied!