× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৫, ১০:৫৩ পিএম

বিয়ের দাওয়াতে এসে কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল শিশুর

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৫, ১০:৫৩ পিএম

দুর্ঘটনাস্থল। ছবি- রূপালী বাংলাদেশ

দুর্ঘটনাস্থল। ছবি- রূপালী বাংলাদেশ

লক্ষ্মীপুরে কমিউনিটি সেন্টারে বিয়ের দাওয়াতে এসে কাভার্ডভ্যান চাপায় তাহিয়া সুলতানা (৪) নামে এক শিশু নিহত হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে মেসার্স ফ্লোরিডা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাহিয়া সদর উপজেলার চরশাহী ইউনিয়নের চরশাহী গ্রামের আইয়ুব মিয়া বাড়ির মো. সোহেলের মেয়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শিশু তাহিয়া তার পরিবারের সঙ্গে চন্দ্রগঞ্জ বাজারের রাজ মুকুট কমিউনিটি সেন্টারে বিয়ের দাওয়াতে আসে। ঘটনার সময় দুষ্টামি করতে গিয়ে সড়কে উঠে যায়।

এ সময় নোয়াখালী থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরগামী একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার এসআই মো. মিল্টন মন্ডল বলেন, ঘটনার পরপরই কাভার্ডভ্যান রেখে চালক পালিয়ে গেছে। এজন্য চালককে আটক করা যায়নি।

কাভার্ডভ্যান জব্দ রয়েছে। শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার জন্য শিশুর পরিবার মামলা করবে বলে জানান তিনি।

Link copied!