× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লালমোহন (ভোলা) প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৭:১৯ পিএম

মাদকাসক্ত ছেলেকে প্রশাসনের হাতে তুলে দিলেন বাবা-মা

লালমোহন (ভোলা) প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৭:১৯ পিএম

লালমোহনে মাদক সেবনের অভিযোগে জহিরকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ছবি- রূপালী বাংলাদেশ

লালমোহনে মাদক সেবনের অভিযোগে জহিরকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ছবি- রূপালী বাংলাদেশ

ভোলার লালমোহনে মো. জহিরকে (২৫) মাদক সেবনের অভিযোগে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে এই দণ্ডাদেশ দেন আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহ আজিজ।

স্থানীয় সূত্রে ​জানা যায়, জহির ফরাজগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের গাইমারা এলাকার মো. কাঞ্চন মিয়ার ছেলে। কাঞ্চন মিয়া ও তার স্ত্রী ছেলেকে মাতলামি করতে দেখে পুলিশকে জানান, জহির নিয়মিত মাদক সেবন করেন। এরপর তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহ আজিজ জানান, ​‘ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত হয়েছে এবং এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

Link copied!