× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৫, ০১:১৩ পিএম

মুন্সীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৫, ০১:১৩ পিএম

ছাত্রলীগের মুন্সীগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন সাগর।  ছবি - সংগৃহীত

ছাত্রলীগের মুন্সীগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন সাগর। ছবি - সংগৃহীত

জুলাই আন্দোলনের একাধিক হত্যা মামলার আসামি ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মুন্সীগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন সাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২২ অক্টোবর) রাত ১টার দিকে রাজধানীর ডেমরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরে ভোরে তাকে মুন্সীগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, জুলাই আন্দোলনের সময় সংঘটিত একাধিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাগরের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকা এই ছাত্রলীগ নেতাকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

সূত্র জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট মুন্সীগঞ্জে আন্দোলন চলাকালে তিনজনকে হত্যার ঘটনায় সাগরের বিরুদ্ধে মামলা হয়। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও ফুটেজে তাকে অস্ত্র হাতে আন্দোলনকারীদের ওপর গুলি চালাতে দেখা যায়।

ছাত্রলীগের পদ ছাড়াও সাজ্জাত হোসেন সাগর মুন্সীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি পলাতক ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!