× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৫, ০২:৩১ পিএম

চৌদ্দগ্রামে ৫ নারীর দাফন সম্পূর্ণ, শোকে স্তব্ধ দুই গ্রাম

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৫, ০২:৩১ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

কক্সবাজারের চকোরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ নারীর দাফন বৃহস্পতিবার (৬ নভেম্বর) চৌদ্দগ্রামের নিজ বাড়িতে সম্পন্ন হয়েছে। পারিবারিক কবরস্থানে দাফনে শত শত মানুষ অংশ নেন। দুর্ঘটনার খবরে চান্দিশকরা ও ফালগুনকরা গ্রাম শোকে স্তব্ধ হয়ে পড়ে।

বৃহস্পতিবার সকাল ১০ টায় চৌদ্দগ্রাম পৌরসভার চান্দিশকরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তিনজনের এবং ফালগুনকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুইজনের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।

নিহতরা হলেন- উদয় পাটোয়ারীর স্ত্রী ফারজানা মজুমদার লিজা (২৮), মা রুমি বেগম (৬৫), বোন সাদিয়া হক পাটোয়ারী (২৪),শাশুড়ি রিজওয়ানা মজুমদার শিল্পী (৫৫), শ্যালিকা ফারহানা মজুমদার টিজা (২৫)।

দুর্ঘটনার দিন, ৪ নভেম্বর রাতে ঢাকার উত্তরার বাসা থেকে কক্সবাজারের উদ্দেশে ভাড়া করা মাইক্রোবাসে রওয়ানা দেন উদয় পাটোয়ারী, স্ত্রী ফারজানা, ছেলে সামাদ, শ্যালিকা ফারহানা ও শ্যালক শাহেদ মজুমদার লিশান (২২)। রাত আড়াইটার দিকে চৌদ্দগ্রামে মা রুমি বেগম, বোন সাদিয়া ও শাশুড়ি রিজওয়ানা গাড়িতে ওঠেন।

বুধবার বেলা ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ফাঁসিয়াখালীর ঢালা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই পাঁচ নারী মারা যান। উদয় পাটোয়ারী, তার ছেলে ও শ্যালক আহত হন।

পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। আহত শ্যালক শাহেদ মজুমদার লিশানের অবস্থা আশঙ্কাজনক।

রূপালী বাংলাদেশ

Link copied!