× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫, ০৭:৫৫ পিএম

পদ্মার শাখানদীর সেই কুমিরের ঠাঁই হলো সাফারি পার্কে

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫, ০৭:৫৫ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

মানিকগঞ্জের পদ্মা নদীর শাখানদীতে দেখা পাওয়া সেই কুমিরটির অবশেষে ঠাঁই হয়েছে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে। বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কাছে কুমিরটি হস্তান্তর করা হয়েছে শনিবার (০৮ নভেম্বর) দুপুরে।

এর আগে, শুক্রবার (০৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের চৌকিঘাটা এলাকায় স্থানীয়রা ফাঁদ পেতে কুমিরটি আটক করে। প্রায় এক মাস ধরে পদ্মার শাখা নদীর বিভিন্ন এলাকায় এই কুমির দেখা যাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল।

হরিরামপুর উপজেলা বন কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, “হরিরামপুর উপজেলার ধুলসুরা ও হারুকান্দি ইউনিয়নের কয়েকটি গ্রামসহ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের নদীতে কুমিরটি ঘুরে বেড়াচ্ছিল। শুক্রবার রাতে স্থানীয় কয়েকজন যুবক চৌকিঘাটা এলাকা থেকে সেটি আটক করে। পরে আজ দুপুরে বন অধিদপ্তরের অপরাধ দমন ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে।”

বন অধিদপ্তরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিভাগের কর্মকর্তা রথীন্দ্র নাথ বিশ্বাস জানান, “কুমিরটি বর্তমানে নিরাপদে আছে। সেটিকে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে পাঠানো হয়েছে।”

স্থানীয়দের ধারণা, বন্যার সময় আশপাশের কোনো জলাশয় থেকে কুমিরটি ভেসে এসে পদ্মার শাখা নদীতে ঢুকে পড়ে।

রূপালী বাংলাদেশ

Link copied!