× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

তালতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৫, ০১:৩৮ পিএম

নদীতে ধরা পড়া কোরাল মাছ ১৮ হাজার টাকায় বিক্রি

তালতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৫, ০১:৩৮ পিএম

সবচেয়ে বড় কোরাল মাছ। ছবি: রূপালী বাংলাদেশ

সবচেয়ে বড় কোরাল মাছ। ছবি: রূপালী বাংলাদেশ

বরগুনার তালতলী উপজেলায় পায়রা নদীতে ধরা পড়েছে দুটি বিশাল কোরাল মাছ। এর মধ্যে একটি মাছের ওজন ১১ কেজি এবং অপরটির ৭ কেজি। এটি গত দুই বছরের মধ্যে সবচেয়ে বড় কোরাল মাছ ধরা পড়া ঘটনা।

স্থানীয় জেলে সাগর মাঝি জানিয়েছেন, শনিবার (২২ নভেম্বর) ভোরে পায়রা নদীর বড় অংকুজান পাড়া অংশে জাল ফেলি। জাল তোলার সময় এই দুটি কোরাল মাছ ধরা পড়ে।

মাছ দুটি তালতলী মৎস্য বাজারে আনা হয় এবং খোলা ডাকে আড়ৎদার শাহজাহান তালুকদারের মাধ্যমে বিক্রি করা হয়। প্রতি কেজি ১ হাজার টাকায় পাইকার রাসেল মাছ দুটি কিনে নেন। মোট বিক্রয়মূল্য দাঁড়ায় ১৮ হাজার টাকা।

আড়ৎদার হারুন তালুকদার জানান, গত দুই বছরে এত বড় কোরাল মাছ ধরা পড়েনি। এর আগে সাধারণত ৪-৫ কেজি ওজনের কোরাল মাছ ধরা হতো। মাছ দুটি বিক্রিতে জেলেরা খুশি, বিক্রেতারাও লাভবান হয়েছেন

স্থানীয় পাইকার রাসেল বলেন, নদীর কোরাল মাছ অত্যন্ত সুস্বাদু হয়। মাছ দুটি সংরক্ষণ করা হয়েছে এবং বিকেলের মধ্যে ক্রেতা না পাওয়া গেলে ঢাকায় পাঠানো হবে বিক্রির জন্য।

রূপালী বাংলাদেশ

Link copied!