× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫, ১০:২৪ পিএম

কুষ্টিয়ায় রূপালী বাংলাদেশ‍ এর প্রতিষ্ঠাবার্ষকী পালন

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫, ১০:২৪ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

নতুন সময় নতুন দিন নবযাত্রার ১ বছর রূপালী বাংলাদেশ। কুষ্টিয়ায় আলোচনাসভা ও কেক কাটার মধ্য দিয়ে দৈনিক রূপালী বাংলাদেশ‍-এর প্রতিষ্ঠাবার্ষকী পালন করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৮টায় কুষ্টিয়া শহরের সিঙ্গার মোড়স্থ মিডিয়া হাউজে এ প্রতিষ্ঠাবার্ষকী পালন করা হয়। দৈনিক রূপালী বাংলাদেশ‍-এর কুষ্টিয়া জেলা প্রতিনিধি ও কুষ্টিয়া প্রেস ক্লাবের সাধারণ সদস্য সুজন কুমার কর্মকারের সার্বিক পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং দৈনিক আজকের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক গাজী মাহবুব রহমান, কুষ্টিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার সম্পাদক ও চ্যানেল আই এর কুষ্টিয়া প্রতিনিধি আনিসুজ্জামান ডাবলু, ডিবিসি টেলিভিশন ও দৈনিক সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি সাজ্জাদ রানা, কুষ্টিয়া প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং নাগরিক টেলিভিশন ও দৈনিক আজকের পত্রিকা জেলা প্রতিনিধি দেবাশীষ দত্ত, দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার জেলা প্রতিনিধি আক্রামুজ্জামান আরিফ, দৈনিক মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি এ জে সুজন, দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি সৌরভ হোসেন, দৈনিক চিত্র পত্রিকার জেলা প্রতিনিধি লাল্টু রহমান, দৈনিক নিরপেক্ষ পত্রিকার প্রতিনিধি হাসিবুল ইসলাম প্রমুখ।

বক্তারা পত্রিকাসংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, এ দেশের অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিকসহ সকল ক্ষেত্রে উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে রূপালী বাংলাদেশ। উন্নয়ন সাফল্য ও সম্ভাবনাকেও সুনিপুণভাবে তুলে ধরেছে। আগামীতে সকল ক্ষেত্রে আরও বস্তুনিষ্ঠ দায়িত্বশীল ও সাহসী ভূমিকা রাখবে এই পত্রিকা। এগিয়ে যাবে জাতীয় দৈনিক রূপালী বাংলাদেশ।

বক্তারা আরও বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ। একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় গণমাধ্যম হিসেবে সংবাদপত্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপসংস্কৃতি, মূল্যবোধের অবক্ষয়, মাদক, দুর্নীতি ও সন্ত্রাসরোধে গণমাধ্যম বিশেষ করে সংবাদপত্র বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে একটি নিষ্কলুষ সমাজ গঠনে অগ্রপথিকের ভূমিকা পালন করে। পত্রিকাটি বস্তুনিষ্ঠ এবং গঠনমূলক সংবাদ পরিবেশনের মাধ্যমে উন্নয়নের ধারা ত্বরান্বিত করতে তাদের অবদান অব্যাহত রাখবে বলে দৃঢ় বিশ্বাস করি। পত্রিকাটি পেশাদারিত্ব বজায় রেখে দেশ ও জাতির কথা বলে মাটি ও মানুষের কাছে পৌঁছাতে সক্ষম হবে এই প্রত্যাশা আমাদের।

রূপালী বাংলাদেশ

Link copied!