× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৫, ০১:১৮ পিএম

নোয়াখালীর নতুন পুলিশ সুপার টি.এম মোশাররফ

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৫, ০১:১৮ পিএম

টি.এম মোশাররফ হোসেন। ছবি: রূপালী বাংলাদেশ

টি.এম মোশাররফ হোসেন। ছবি: রূপালী বাংলাদেশ

নোয়াখালী জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন টি.এম মোশাররফ হোসেন। তিনি খুলনা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় জারি করা এক প্রজ্ঞাপনে এ পদায়নের বিষয়টি জানানো হয়। একই প্রজ্ঞাপনে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের রদবদল করা হয়েছে।

টি.এম মোশাররফ হোসেন বিসিএস পুলিশ ক্যাডারের ২৭তম ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি ফরিদপুর সদর উপজেলায়। ২০০৮ সালে খুলনা মেট্রোপলিটন পুলিশে (কেএমপি) যোগদানের মাধ্যমে তিনি পুলিশের পেশাগত জীবনে পদার্পণ করেন।

পরবর্তীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), স্পেশাল ব্রাঞ্চ (এসবি), নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার-নওগাঁসহ বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও তিনি টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার, ইমিগ্রেশন পুলিশে (চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর) সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।

গত বছরের সেপ্টেম্বরে খুলনার পুলিশ সুপার হিসেবে পদায়নের সময় তিনি বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগের মাধ্যমে প্রশংসা অর্জন করেন। এবার তিনি নোয়াখালী জেলা পুলিশের নেতৃত্ব প্রদান করবেন।

Link copied!