× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৫, ০৪:২৩ পিএম

আখাউড়ায় ৪ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৫, ০৪:২৩ পিএম

আটক বাবুল মিয়া। ছবি- রূপালী বাংলাদেশ

আটক বাবুল মিয়া। ছবি- রূপালী বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিশেষ অভিযান চালিয়ে চার হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ বাবুল মিয়া (প্রকাশ পিচ্ছি বাবুল) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া কারবারি উপজেলার সীমান্তবর্তী মনিয়ন্দ ইউনিয়নের নোয়ামুড়া গ্রামের মৃত মুর্শেদ আলমের ছেলে। শনিবার (২৯  নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ এ তথ্য জানায়।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার রাতে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের কর্মমঠ এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়।

আখাউড়া থানার ওসি মোঃ ছমিউদ্দিন বলেন, ‘মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

জব্দকৃত ইয়াবা ট্যাবলেট তালিকাভুক্ত করে মূলে সংরক্ষণ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। যে কোন মূল্যে মাদকসহ অপরাধ নির্মূল করা হবে।’

রূপালী বাংলাদেশ

Link copied!