রাজবাড়ী জেলার পাঁচ থানায় যোগ দিয়েছেন নতুন পাঁচ অফিসার ইনচার্জ (ওসি)।
রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে তারা নিজ নিজ থানায় দায়িত্বভার গ্রহণ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল।
নতুন ওসিরা হলেন— রাজবাড়ী সদর থানায় খোন্দকার জিয়াউর রহমান, গোয়ালন্দ ঘাট থানায় মো. মমিনুল ইসলাম, কালুখালী থানায় মো. মোশাররফ হোসেন, বালিয়াকান্দি থানায় মো. আব্দুর রব তালুকদার ও পাংশা মডেল থানায় শেখ মইনুল ইসলাম।
অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল বলেন, নতুন অফিসার ইনচার্জরা যোগ দিয়েছেন। তাদের মাধ্যমে থানার কার্যক্রম আরও গতিশীল হবে বলে আমরা আশা করছি।
এর আগে ১ ডিসেম্বর জারি করা এক প্রজ্ঞাপনে রাজবাড়ী সদর, বালিয়াকান্দি ও কালুখালী থানার ওসিদের খুলনা রেঞ্জে বদলি করা হয়। আর ২৭ নভেম্বরের আরেক প্রজ্ঞাপনে পাংশা মডেল থানার ওসিকে ডিএমপিতে এবং গোয়ালন্দ ঘাট থানার ওসিকে রংপুর রেঞ্জে বদলি করা হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন