× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৫, ০৯:২৩ পিএম

৩২ ঘণ্টা পর গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে উদ্ধার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৫, ০৯:২৩ পিএম

৩২ ঘণ্টা পর শিশু সাজিদ উদ্ধার। ছবি- সংগৃহীত

৩২ ঘণ্টা পর শিশু সাজিদ উদ্ধার। ছবি- সংগৃহীত

পরিত্যক্ত গভীর নলকূপের গর্তের ভেতর পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে ৩২ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ফায়ার সার্ভিস এ তথ্য নিশ্চিত করে।

ফায়ার সার্ভিস বলছে, রাত ৯টার দিকে সাজিদকে গর্ত থেকে বের করা হয়। উদ্ধারের পর শিশুটিকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

গত বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে মায়ের সঙ্গে ঘুরতে গিয়ে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যায় সাজিদ।

এরপর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা শিশুটিকে উদ্ধারে কাজ শুরু করে। ৪০ ফুট মাটি খনন করে ৩২ ঘণ্টা পর সাজিদকে উদ্ধার করা সম্ভব হয়।

তবে শিশুটি বেঁচে আছে কি নেই সে বিষয়ে নিশ্চিত তথ্য দিতে পারেনি তানোর থানা পুলিশ ও  ফায়ার সার্ভিসের কর্মীরা।

Link copied!