× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ১১:৩৭ এএম

হাদির ওপর হামলা, জড়িতদের গ্রেপ্তারের দাবিতে এনসিপির মশাল মিছিল

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ১১:৩৭ এএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

জুলাই গণ অভ্যুত্থানের বীরসেনা শরিফ ওসমান হাদির ওপর গুলি ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভৈরব উপজেলা শাখার নেতা-কর্মীরা।

শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় এনসিপির ভৈরব শাখা কার্যালয় থেকে শুরু হয়ে মশাল মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দুর্জয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বাংলার মানুষ আজ প্রতিবাদ করতে শিখেছে। ১৯৪৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বহু প্রতিবাদী তরুণকে হত্যা চেষ্টাসহ হত্যা করা হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) জুলাই গণ অভ্যুত্থানের বীরসেনা শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করার চেষ্টা করা হয়েছে। হাদীকে হত্যা করতে পারলে এই দেশের প্রতিবাদী সন্তানরা থেমে যাবে না। নতুন বাংলাদেশে ঘরে ঘরে একজন করে হাদি রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!