× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৫, ০৪:০২ এএম

বিএনপি-জামায়াতের দুই দফা সংঘর্ষ, আহত অন্তত ৩০

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৫, ০৪:০২ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভোলার চরফ্যাশন উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে দুই দফায় সংঘর্ষ হয়েছে।

এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জিন্নাগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চকবাজার এলাকায় ঘটে।

স্থানীয়রা জানান, সকাল থেকেই জামায়াতের সেক্রেটারি জামাল উদ্দিন নেতৃত্বে নির্বাচনী প্রচারণা চলছিল। এ সময় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডা দেখা দেয়, পরে তা সংঘর্ষে রূপ নেয়।

আহত জামায়াত কর্মীদের অ্যাম্বুলেন্সে নেওয়ার সময় আবারও সংঘর্ষ হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও যৌথ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জামায়াতের ভোলা জেলা সেক্রেটারি মাওলানা কাজী হারুনুর রশিদ অভিযোগ করেন, হামলার মূল দায় বিএনপির ওপর এবং প্রশাসন কার্যকর ভূমিকা রাখতে পারেনি।

তিনি বলেন, আহতদের উদ্ধার করার সময় বিএনপি নেতাকর্মীরা আবারও হামলা চালায়।

অন্যদিকে চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর মালতিয়া অভিযোগ করেন, আওয়ামী লীগকে জামায়াতের সঙ্গে যুক্ত করে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, পূর্বে বিএনপি নেতারা আওয়ামী লীগের হাতে নির্যাতনের শিকার হয়েছেন।

চরফ্যাশন থানার ওসি জাহাঙ্গীর বাদশা জানান, সংঘর্ষে একাধিক ব্যক্তি আহত হয়েছেন। এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!