× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১১:৫৭ পিএম

নারীকে মারধর করে লুটপাটের অভিযোগে বিএনপি নেতা আটক

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১১:৫৭ পিএম

আটক বিএনপি নেতা শহিদুল ইসলাম খোকন মোল্লা। ছবি : সংগৃহীত

আটক বিএনপি নেতা শহিদুল ইসলাম খোকন মোল্লা। ছবি : সংগৃহীত

বাগেরহাটের কচুয়া উপজেলায় পূর্বশত্রুতার জেরে এক নারীকে মারধর ও স্বর্ণালংকার লুটের অভিযোগে শহিদুল ইসলাম খোকন মোল্লা (৫০) নামের এক বিএনপি নেতাকে আটক করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটক শহিদুল ইসলাম খোকন মোল্লা কচুয়া প্রেসক্লাবের সভাপতি এবং গোপালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। এলাকাবাসীর অভিযোগ, তিনি এর আগেও বিভিন্ন অপকর্মে জড়িত ছিলেন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, নিয়মিত মামলার ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে শহিদুল ইসলাম খোকন মোল্লাকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে

রূপালী বাংলাদেশ

Link copied!