× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫, ০২:৩৫ পিএম

কোস্টগার্ডের অভিযানে ৩২ কেজি হরিণের মাংস জব্দ

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫, ০২:৩৫ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

খুলনার কয়রায় কোস্টগার্ডের অভিযানে ৩২ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (২৯ জুলাই) রাত ১১টায় কোস্টগার্ড স্টেশন কয়রা কর্তৃক কয়রা থানাধীন পাতাখালী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে পরিত্যক্ত অবস্থায় একটি বস্তা থেকে ৩২ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। এ সময় হরিণ শিকারিরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জব্দকৃত হরিণের মাংস পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বজবজা ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্টগার্ড জানায়, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধ করে সুন্দরবনকে সুরক্ষিতেএবং জীববৈচিত্র্যময় রাখার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Link copied!