× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৯:১০ পিএম

আরাকান আর্মির মাইন বিস্ফোরণে বাংলাদেশির পা বিচ্ছিন্ন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৯:১০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে আব্দুল জব্বার (৪২) নামে এক বাংলাদেশির একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের পাইনছড়ি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। আহত আব্দুল জব্বার একই উপজেলার দোছড়ি ইউনিয়নের লেমুছড়ি এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যার দিকে আব্দুল জব্বার সীমান্তবর্তী পাইনছড়ি এলাকায় যান। এ সময় মিয়ানমার সীমান্তের কাছে পুঁতে রাখা একটি স্থলমাইন হঠাৎ বিস্ফোরিত হয়। বিস্ফোরণের ফলে মাইনের আঘাতে তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেন। পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, পাইনছড়ি সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণের ঘটনায় এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

স্থানীয়রা জানান, মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় আগেও স্থলমাইন বিস্ফোরণের ঝুঁকির ঘটনা ঘটেছে। ফলে সীমান্তবর্তী এলাকাগুলোতে বসবাসকারী মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

রূপালী বাংলাদেশ

Link copied!