× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ১১:৪৮ পিএম

বরগুনা জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি গ্রেপ্তার

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ১১:৪৮ পিএম

গ্রেপ্তার ছাত্রলীগ নেতা সবুজ মোল্লা। ছবি : রূপালী বাংলাদেশ

গ্রেপ্তার ছাত্রলীগ নেতা সবুজ মোল্লা। ছবি : রূপালী বাংলাদেশ

বরগুনা জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সবুজ মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে বরগুনা শহরের পিটিআই এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সবুজ মোল্লাকে গ্রেপ্তার করা হয়। তিনি বরগুনা সদর থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনের একটি মামলার (এজাহার নম্বর ৭৭) আসামি।

পুলিশ সূত্রের দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বরগুনা বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই মামলা করা হয়।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আ. আলীম বলেন, সবুজ মোল্লাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছিল। গোপন সংবাদের পাশাপাশি প্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান শনাক্ত করে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!