× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বরিশাল ব্যুরো

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫, ১১:১৪ পিএম

হত্যাসহ ১০ মামলার আসামি আ.লীগ নেত্রী গ্রেপ্তার

বরিশাল ব্যুরো

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫, ১১:১৪ পিএম

গ্রেপ্তোর সাবিনা ইয়াসমিন। ছবি- সংগৃহীত

গ্রেপ্তোর সাবিনা ইয়াসমিন। ছবি- সংগৃহীত

বরিশালের বানারীপাড়ায় স্বামী হত্যাসহ ১০ মামলার আসামি সাবিনা ইয়াসমিন নামের এক আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় নিজ এলাকা সলিয়াবাকপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তোর সাবিনা ইয়াসমিন উপজেলার সলিয়া বাকপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি ২০২৪ সালে আওয়ামী লীগের সমর্থন নিয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হয়েছিলেন।

স্থানীয় সূত্রে গেছে, আওয়ামী লীগ সরকারে আমলে সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লা ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুছের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন সাবিনা ইয়াসমিন। বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সব কর্মসূচিতে অংশ নিতেন তিনি। 

তার বিরুদ্ধে নিজ অসুস্থ স্বামী ও ব্যবসায়ী সালাম গোলন্দাজকে হত্যার অভিযোগে আদালতে একটি হত্যা মামলা হয়। ওই মামলায় তিনি জামিনে ছিলেন। এ ছাড়া স্বামী হত্যার অভিযোগসহ অন্তত ১০টি মামলা রয়েছে সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে।

বানারীপাড়া মডেল থানার ওসি মো. হেলাল উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সন্ধ্যার দিকে নিজ বাসভবন থেকে ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবিনা ইয়াসমিনকে গ্রেপ্তার করা হয়েছে। 

তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

Link copied!