ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বগুড়ায় খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০৩:৪৬ পিএম
খালেদা জিয়া। ছবি- সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে বগুড়া শহরের গোহাইল রোডের জেলা নির্বাচন অফিস থেকে তার পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু।

এ সময় লালু সাংবাদিকদের জানান, বগুড়া-৭ আসনটি ম্যাডামের নিজের এলাকা। এখান থেকে তিনি টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বগুড়ার সাধারণ মানুষ আবারও তাদের প্রিয় নেত্রীকে সংসদ সদস্য হিসেবে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।