× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ১২:৪২ পিএম

বগুড়ায় রাতুলের কবর জিয়ারত, সোহেলের প্রচার

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ১২:৪২ পিএম

বগুড়ায় রাতুলের কবর জিয়ারত। ছবি : রূপালী বাংলাদেশ

বগুড়ায় রাতুলের কবর জিয়ারত। ছবি : রূপালী বাংলাদেশ

বগুড়া-৬ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল বৃহস্পতিবার সকাল ৮টায় শহরের নামাজগড় গোরস্তানে শহীদ রাতুলের কবর জিয়ারত করে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু করেন। 

এ সময় উপস্থিত ছিলেন শহর জামায়াতে ইসলামীর নেতারা, রাতুলের পিতা জিয়াউর রহমান এবং বিপুলসংখ্যক দলের কর্মী।

২০২৩ সালের জুলাই মাসে শুরু হওয়া বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত যুবক রাতুলকে স্থানীয়রা ‘জুলাইযোদ্ধা’ হিসেবে স্মরণ করেন। এই কবর জিয়ারতকে শুধু নির্বাচনি সূচনা নয় বরং জুলাই আন্দোলনের রাজনৈতিক উত্তরাধিকার তুলে ধরার কৌশল হিসেবে দেখাচ্ছে।

প্রার্থী সোহেল সাংবাদিকদের বলেন, জুলাই আন্দোলনে অসংখ্য প্রাণের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। দেশের মানুষ জামায়াত-শিবিরের ভূমিকার মূল্যায়ন করবে। আগামী নির্বাচনে জনগণ দলকে ক্ষমতায় নিয়ে আসবে।

বগুড়া-৬ আসনটি বিভিন্ন রাজনৈতিক শক্তির উপস্থিতির কারণে প্রভাবশালী। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জামায়াত যুব ভোটার ও মধ্যবয়সি দ্বিধাগ্রস্ত ভোটার টার্গেট করে ‘বিকল্প শক্তি’ ইমেজ তৈরি করতে চাইছে। রাতুলের কবর জিয়ারতকে এই কৌশলের প্রতীকী সূচনা হিসেবে দেখা হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!