বগুড়ার আদমদীঘিতে পারিবারিক কলহের কারণে তাবাসুম আক্তার (১৯) নামের এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে আদমদীঘির চাটখইর গ্রামে শয়নকক্ষে তালার হুকের সঙ্গে গলায় দড়ি ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।
নিহত তাবাসুম আক্তার চাটখইর গ্রামের আহম্মাদ আলীর মেয়ে। তার স্বামী একই উপজেলার পাইকপাড়া গ্রামের কুয়েত প্রবাসী রবিউল ইসলাম।
পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রায় এক বছর আগে তাবাসুম আক্তারের সঙ্গে রবিউল ইসলামের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর স্বামী প্রবাসে যান। সম্প্রতি তাবাসুমের পরিবার তাকে স্বামীর বাড়ি পাইকপাড়া যেতে চাপ দেয়, কিন্তু তিনি যেতে অস্বীকার করেন। এ কারণে তাবাসুমের মধ্যে চাপা রাগ ও মানসিক চাপ তৈরি হয়।
মঙ্গলবার রাতে তিনি চাটখইর গ্রামে পরিবারের সঙ্গে রাতের খাবার খান এবং শয়নকক্ষে ঘুমান। সকালে পরিবারের লোকজন ডাকাডাকি করলে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল শেষে বাদি না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করে।
তদন্ত কর্মকর্তা এসআই ফেরদৌস আলী বলেন, ‘এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন