× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৬:১১ পিএম

ফাঁকা মাঠে মিলল নিখোঁজ গৃহবধূর লাশ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৬:১১ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

বগুড়ার নন্দীগ্রামে আঞ্চলিক সড়কের পাশে ফাঁকা মাঠ থেকে রাশেদা বেগম (৩৮) নামের গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ২৪ ঘণ্টা পর পাওয়া লাশ ঘিরে নানা গুঞ্জন চলছে। স্বাভাবিক মৃত্যু, নাকি হত্যার পর লাশ ফেলে গেছে, রহস্যজনক মৃত্যুর কারণ জানতে স্থানীয়দের নানা প্রশ্নের উত্তর মেলেনি।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বিজরুল সড়কের বর্ষণ তিনমাথা এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। রাশেদা বেগম ভাটরা ইউনিয়নের ভাগবজর উত্তরপাড়ার আব্দুল মালেকের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, আবাদি জমির ফাঁকা মাঠের মধ্যে ছিল নারীর মরদেহ। এ খবর ছড়ালে আশপাশের গ্রাম ও সড়কে যাতায়াত করা লোকজন ভিড় করে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে প্রথমে পরিচয় শনাক্ত করতে পারেনি। এলাকার বাসিন্দারা কেউই জানেন না পরিচয়। পরে শনাক্ত হওয়ার পর মৃত্যু ঘিরে নানা গুঞ্জন শুরু হয়। ভাটরা ইউনিয়ন ও ভাটগ্রাম ইউনিয়ন পাশাপাশি হলেও ঘটনাস্থল আর গ্রামের দূরত্ব অনেক। নিহত নারীর মৃত্যু রহস্যজনক বলে ধারণা করা হচ্ছে।

গৃহবধূ মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে দাবি করেছেন স্বামী আব্দুল মালেক। তিনি বলেন, রাশেদা দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিল। আগের দিন মঙ্গলবার সকাল থেকে নিখোঁজ হয়। দিন-রাত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরদিন বুধবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

নন্দীগ্রাম থানার এসআই আল মামুন জানান, মরদেহ উদ্ধার এবং পরিচয় নিশ্চিত করা হয়েছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

রূপালী বাংলাদেশ

Link copied!