শপথ গ্রহণের পর বাড়ি ফেরার পথে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে বিএনপি মনোনীত বিপুল ভোটে বিজয়ী নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টায় ঢাকার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ করেন তিনি। এরপর সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার নিজ এলাকায় আসার পথে, বুধবার বিকেলে আদমদীঘি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৌঁছালে নেতাকর্মীরা ফুল দিয়ে প্রিয় নেতাকে বরণ ও ভালোবাসায় সিক্ত করেন।
এ সময় নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেন, ‘এ বিজয় আমার একার নয়। এ বিজয় আদমদীঘি ও দুপচাঁচিয়া উপজেলার মানুষের। নেতাকর্মী ও সাধারণ জনগণ আমার পাশে থেকে আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন। তাই আমার ওপর অর্পিত দায়িত্ব ও সকলের ভালোবাসা নিয়ে এলাকার উন্নয়নে কাজ করে যেতে চাই।’
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোত্তাকিন তালুকদার মুক্তা, কামরুল হাসান মধু, গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনূছ আলী দুলাল, বিএনপি নেতা খন্দকার মেহেদী হাসান, এমদাদুল হক সায়েম, আনোয়ার হোসেন হিটলু, মজনু তালুকদার, মহসিন আলী টুকু, কামরুজ্জামান, যুবদল নেতা এসএম জুয়েল রানা, আরিফুর হক রুমান, শাহ রিয়ন সরকারসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
-20260218195051.webp)
-20260218192028.webp)

