ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নন্দীগ্রামে আইনশৃঙ্খলা রক্ষায় সচেতনতা বাড়ানোর তাগিদ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৪:৪৫ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

বগুড়ার নন্দীগ্রামে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সব ধরনের অপরাধ প্রবণতা রোধে সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শারমিন আরা।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ গাজিউল হক ও উপজেলা প্রাণীসম্পদ অফিসার কল্পনা রানী রায়।

সভায় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আন্না রানী দাস, সড়ক ও জনপদের উপ-বিভাগীয় কর্মকর্তা শেখ রুহুল আজম, প্রকৌশলী মেহেদী হাসান, পল্লী বিদ্যুতের এজিএম কায়সার রেজা, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ এবং সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম মণ্ডল।