ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দুপচাঁচিয়ায় অবৈধভাবে তেল মজুত করায় জরিমানা

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০৯:০৮ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

বগুড়ার দুপচাঁচিয়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত করার অভিযোগে ফরহাদ নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২৫ লিটার অকটেন তেল জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকালে উপজেলার আলতাফনগর বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম অভিযান পরিচালনা করেন। পরে জব্দকৃত তেল জনসাধারণের কাছে ৩,১৩০ টাকায় বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।

তৌহিদুল ইসলাম জানান, বাজারে জ্বালানি তেলের অবৈধ মজুত রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।