× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০১:০৫ পিএম

পোস্ট মাস্টারের বাড়িতে চলছে পোস্ট অফিস, সেবায় ভোগান্তি

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০১:০৫ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

নিজস্ব ভবনের অভাবে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর পোস্ট অফিস দীর্ঘদিন ধরে পোস্ট মাস্টারের ব্যক্তিগত বাড়িতে পরিচালিত হচ্ছে। এতে সেবাগ্রহীতারা চরম ভোগান্তিতে পড়ছেন এবং একটি গুরুত্বপূর্ণ সরকারি সেবাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত দুরবস্থা স্পষ্ট হয়ে উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৭৬ সালে আদমদীঘি উপজেলার নশরতপুর পোস্ট অফিসের অধীনে শাখা হিসেবে গোবিন্দপুর পোস্ট অফিস প্রতিষ্ঠিত হয়। শুরুতে ইউনিয়ন পরিষদের একটি কক্ষে কার্যক্রম পরিচালিত হলেও পরবর্তীতে এটি একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মাটির ঘরে স্থানান্তর করা হয়।

দীর্ঘদিন সংস্কারের অভাবে ভবনটি জরাজীর্ণ হয়ে পড়ে। টিনের ছাউনি দিয়ে পানি চুইয়ে পড়া এবং দেয়াল ধসে পড়ার ঝুঁকি দেখা দেওয়ায় একপর্যায়ে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। বর্তমানে সেখানে গবাদিপশুর অবাধ বিচরণ লক্ষ্য করা যায়।

এ অবস্থায় বাধ্য হয়ে পোস্ট মাস্টার সেকেন্দার আলী মোল্লা তার নিজ বাড়ির একটি কক্ষে অফিস পরিচালনা করছেন।

অস্থায়ী এ ব্যবস্থায় ডাক গ্রহণ-বিতরণ, সঞ্চয়পত্র ও মানি অর্ডারসহ প্রয়োজনীয় সেবা প্রদান করা হলেও স্থান সংকট, অনুপযুক্ত পরিবেশ ও নিরাপত্তা ঝুঁকির কারণে সেবার মান ব্যাহত হচ্ছে। ব্যক্তিগত বাড়িতে সরকারি অফিস পরিচালিত হওয়ায় গোপনীয়তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন সেবাগ্রহীতারা।

স্থানীয় বাসিন্দারা দ্রুত একটি স্থায়ী সরকারি ভবন নির্মাণ অথবা উপযুক্ত ভাড়াকৃত স্থানে পোস্ট অফিস স্থানান্তরের দাবি জানিয়েছেন।

তাদের মতে, ডিজিটাল বাংলাদেশের প্রেক্ষাপটে এমন একটি গুরুত্বপূর্ণ সেবাদানকারী প্রতিষ্ঠানের এ অবস্থা অত্যন্ত হতাশাজনক।

পোস্ট মাস্টার সেকেন্দার আলী মোল্লা বলেন, প্রয়োজনীয় সহযোগিতা না পাওয়ায় বাধ্য হয়ে নিজ বাড়িতে অফিস পরিচালনা করতে হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। স্থান নির্ধারণ করা গেলে নতুন ভবন নির্মাণের আশ্বাস পাওয়া গেছে।

সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিক বলেন, লিখিত অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বগুড়া বিভাগের ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল আনোয়ার হোসেন জানান, ভবন সংকটের বিষয়টি তাদের জানা রয়েছে। দেশের বিভিন্ন পোস্ট অফিসেই একই ধরনের সমস্যা বিদ্যমান এবং সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান।

সংশ্লিষ্টদের মতে, গ্রামীণ ডাকসেবার মানোন্নয়ন ও সেবাগ্রহীতাদের ভোগান্তি লাঘবে দ্রুত অবকাঠামোগত উন্নয়ন জরুরি হয়ে পড়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!