ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দুপচাঁচিয়ায় মানিক হত্যা মামলার আসামি গ্রেপ্তার

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: মে ২০, ২০২৬, ০৯:৩১ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

বগুড়ার দুপচাঁচিয়ায় আলোচিত মানিক হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ মে) রাতে উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামির নাম উজ্জ্বল হোসেন (৪০)। তিনি উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের মোত্তালেব হোসেনের ছেলে ।

থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে দুপচাঁচিয়া থানা পুলিশ উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

দুপচাঁচিয়া থানার ওসি তাজমিলুর রহমান জানান, মানিক হত্যা মামলার পলাতক আসামি উজ্জ্বল হোসেনকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বুধবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।