× UCB Sticker Card
শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৫, ২০২৬, ১১:৩৫ এএম

দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৫, ২০২৬, ১১:৩৫ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

বগুড়ার দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি রিভলভার, বিভিন্ন দেশীয় অস্ত্র এবং ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বুধবার (৪ জুন) দিবাগত রাতে উপজেলার সদর তিশীগাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— উপজেলার তালোড়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামের নবাব আলী প্রাংয়ের ছেলে সোহেল (২৮), কাহালু উপজেলার পুগইল গ্রামের মৃত নাজির উদ্দিনের ছেলে ইমরান হোসেন প্রাং (২১), পাঁচপীর নলঘড়িয়া গ্রামের আক্কাস আলীর ছেলে হালিম (২০) এবং চাঁনপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে রাব্বি হাসান (২৯)।

পুলিশ জানায়, গভীর রাতে তিশীগাড়ী এলাকায় দুপচাঁচিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পাশের সড়কে কয়েকজন ব্যক্তি ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশনায় এসআই সজীব, এসআই পলাশসহ পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।

অভিযানকালে চারজনকে আটক করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের আরও ৬ থেকে ৭ জন সহযোগী পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। পরে আটক ব্যক্তিদের তল্লাশি চালিয়ে একটি রিভলভার, একটি চাইনিজ কুড়াল, একটি বড় কাটার, একটি স্লাইরেঞ্চ, দুটি বার্মিজ ছুরি এবং ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

দুপচাঁচিয়া থানার ওসি তাজমিলুর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের এবং উদ্ধারকৃত আলামত নিয়ে বগুড়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

Link copied!