× UCB Sticker Card
রবিবার, ১২ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০৯:১৮ পিএম

বগুড়ার আদমদীঘিতে মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০৯:১৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বগুড়ার আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (৯ জুলাই) অফিস ছুটির পর থেকে রোববার (১২ জুলাই) সকাল ৯টার মধ্যে যেকোনো সময় এ চুরির ঘটনা ঘটে।

এ ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন রোববার দুপুরে আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

জানা যায়, গত বৃহস্পতিবার বিকেল ৫টায় অফিসের কার্যক্রম শেষ হওয়ার পর কর্মকর্তা-কর্মচারীরা জানালা-দরজা তালাবদ্ধ করে নিজ নিজ বাসায় চলে যান। রোববার সকাল ৯টায় অফিসে এসে শিক্ষা কর্মকর্তা দেখতে পান, একটি জানালার লোহার গ্রিল ভাঙা এবং জানালাটি খোলা অবস্থায় রয়েছে।

পরে অফিসের ভেতরে প্রবেশ করে দেখা যায়, অজ্ঞাত চোরচক্র জানালার লোহার শিক ভেঙে অফিসে প্রবেশ করে একটি কম্পিউটার, একটি প্রিন্টার, একটি স্ক্যানার, একটি মনিটরসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে।

স্থানীয়দের মতে, আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসটি তুলনামূলক অরক্ষিত এলাকায় হওয়ায় সেখানে সহজেই চুরির ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে আদমদীঘি থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্তের জন্য উপ-পরিদর্শক (এসআই) আরাফাত রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। অফিসের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে চোরদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!