× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ১০:৫৫ এএম

বহিষ্কারের হুমকি পেয়েও মাঠে থাকার ঘোষণা স্বতন্ত্র প্রার্থীর

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ১০:৫৫ এএম

কাজী নাজমুল হোসেন তাপস। ছবি : সংগৃহীত

কাজী নাজমুল হোসেন তাপস। ছবি : সংগৃহীত

বিএনপির পক্ষ থেকে বহিষ্কারের হুমকি পেলেও ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন থেকে সরে দাঁড়াননি কাজী নাজমুল হোসেন তাপস।

মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তিনি নির্বাচনি লড়াইয়ে মাঠে থাকার ঘোষণা দেন। তাপস বিএনপির মনোনয়নবঞ্চিত বিদ্রোহী প্রার্থী।

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী নবীনগর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মান্নানের সঙ্গে জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিএনপির নির্বাহী কমিটির এক সদস্য জানান, একাধিকবার অনুরোধ করা সত্ত্বেও কাজী নাজমুল হোসেন তাপস তার মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এ কারণে তার বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বিদ্রোহী প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস বলেন, অসংখ্য নেতাকর্মীর ভালোবাসা ও সমর্থনের কারণে আমি এখনো নির্বাচনে আছি। নবীনগরবাসীকে আমি ছেড়ে যাইনি। আশা করি, তারা আমাকে ছেড়ে অন্য কাউকে নির্বাচনে বেছে নেবেন না।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে এই আসনে মোট ১০ জন প্রার্থীর মধ্যে জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট আবদুল বাতেন এবং গণফ্রন্টের প্রার্থী নজরুল ইসলাম ভূঁইয়া তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। শেষ পর্যন্ত বিএনপি, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৮ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিচ্ছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!