× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৯:৫৩ পিএম

বহিষ্কারেই নবীনগরে ইনসাফের আবিষ্কার হবে : তাপস

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৯:৫৩ পিএম

বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস। ছবি : রূপালী বাংলাদেশ

বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস। ছবি : রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস বলেছেন, ‘বহিষ্কারের মাধ্যমেই নবীনগরে ইনসাফ ও ন্যায়বিচারের আবিষ্কার  হবে।’

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন। জনসভায় হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

কাজী নাজমুল হোসেন তাপস বলেন, ‘দীর্ঘদিন ধরে নবীনগরের মানুষ অন্যায়, দুর্নীতি ও বৈষম্যের শিকার। যারা মানুষের অধিকার হরণ করেছে, তাদের রাজনীতি থেকে বহিষ্কার করলেই এই এলাকায় ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব হবে। আমি ক্ষমতার রাজনীতি নয়, জনগণের রাজনীতি করতে এসেছি।’

তিনি আরও বলেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলাই হবে তার প্রধান লক্ষ্য। তরুণ সমাজকে সঙ্গে নিয়ে নবীনগরকে একটি ন্যায়ভিত্তিক ও উন্নত জনপদে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

জনসভায় নবীনগরের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, স্বচ্ছ ভাবমূর্তি ও সাহসী অবস্থানের কারণে কাজী নাজমুল হোসেন তাপস নবীনগরের মানুষের আস্থা অর্জন করেছেন। অনেকেই তাকে পরিবর্তনের ‘প্রতীক’ হিসেবে দেখছেন।

জনসভাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে নির্বাচনি প্রচার ক্রমেই জোরালো হচ্ছে। স্বতন্ত্রসহ বিভিন্ন দলের প্রার্থীদের প্রচারে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।

এ সময় উপস্থিত ছিলেন: নবীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, সাবেক পৌর মেয়র মাইনুদ্দিন মাইনু, সাবেক পৌর বিএনপির সভাপতি আবু সায়েদ, সাবেক সাধারণ সম্পাদক হাজী শাহাবুদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি এমদাদুল বারী, পৌর যুবদলের সাবেক সভাপতি আলী আজম, জেলা বিএনপির সাবেক সদস্য হযরত আলী, সাবেক পৌর ছাত্রদল সভাপতি আশরাফুল আলম রুবেল, সাবেক উপজেলা ছাত্রদল আহবায়ক আপেল মাহমুদ, সাবেক সরকারি কলেজ ছাত্রদল আহ্বায়ক গোলাম সামদানী প্রমুখ।

Link copied!