× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ০৫:০৩ পিএম

আখাউড়ায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ০৫:০৩ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ব্যবহার করার দায়ে দুইটি ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে পৌর এলাকার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ব্যবহার করার দায়ে ‘সেবা মেডিকেল হল’ ও ‘ডক্টরস কেয়ার’ নামে দুইটি ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কফিল উদ্দিন মাহমুদ। এ সময় আখাউড়া থানা পুলিশ সার্বিকভাবে সহযোগিতা করে।

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অনিয়ম চলছে- এমন অভিযোগের ভিত্তিতে পৌর এলাকার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে রাধানগরের ‘সেবা মেডিকেল হল’ ও ‘ডক্টরস কেয়ার’ নামে দুইটি ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ব্যবহারের প্রমাণ পাওয়ায় জরিমানা করা হয়।

এ ছাড়া একাধিক ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ ছিল। প্রতিষ্ঠানগুলোর মালিকদের সতর্ক করে দ্রুত লাইসেন্স নবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কফিল উদ্দিন মাহমুদ জানান, ‘মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ব্যবহার করার অপরাধে দুইটি ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’

Link copied!