× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ০৮:১২ পিএম

আইন লঙ্ঘন করায় চাঁদপুরে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ০৮:১২ পিএম

চাঁদপুরে প্রতিষ্ঠানে জাতীয় ভোক্তা অধিকারের অভিযান। ছবি : রূপালী বাংলাদেশ

চাঁদপুরে প্রতিষ্ঠানে জাতীয় ভোক্তা অধিকারের অভিযান। ছবি : রূপালী বাংলাদেশ

ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে চাঁদপুর শহরের পুরান বাজার এলাকার সাতটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে সেনাবাহিনীর সহযোগিতায় শহরের পুরান বাজার এলাকায় নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লা আল ইমরান।

তিনি জানান, অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন শিশু খাদ্য বিক্রির অপরাধে আলমগীর স্টোরের মালিককে ৫ হাজার টাকা, একই অপরাধে মাসুদ স্টোরের মালিককে ৫ হাজার টাকা, মাশাল্লাহ স্টোরের মালিককে ৫ হাজার টাকা, রাসেল স্টোরের মালিককে ৩ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে জয় গোপাল স্টোরের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অপরাধে মিলন স্টোরের মালিককে ৫ হাজার টাকা এবং মামনী স্টোরের মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এভাবে মোট ৩৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করে। এ সময় মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য জব্দ করে ধ্বংস করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

Link copied!