× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৬:২৮ পিএম

কে এই নবনির্বাচিত এমপি হান্নান, কেন শপথ নিতে চান না তিনি?

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৬:২৮ পিএম

ফরিদগঞ্জের নবনির্বাচিত এমপি এম এ হান্নান। ছবি : সংগৃহীত

ফরিদগঞ্জের নবনির্বাচিত এমপি এম এ হান্নান। ছবি : সংগৃহীত

সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে বিজয় লাভ করেছেন এম এ হান্নান। নির্বাচিত হওয়ার পর ফরিদগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার প্রিয় রাজনৈতিক দল বিএনপি আমাকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ না করা পর্যন্ত আমি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করব না। দলীয় আদর্শ ও রাজনীতির প্রতি আমার আজীবনের অঙ্গীকার অটুট থাকবে।

এবারের নির্বাচনে চিংড়ি প্রতীকে ৫ হাজার ২০ ভোটের ব্যবধানে ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদকে হারিয়ে এমপি নির্বাচিত হন এম এ হান্নান।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের পরিচালনায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।  

সংবাদ সম্মেলনে হান্নান বলেন, নির্বাচনের পরপরই ভোটারদের সঙ্গে সাক্ষাৎ করে কৃতজ্ঞতা জানানোর ইচ্ছা ছিল। কিন্তু শারীরিক অসুস্থতা ও হৃদযন্ত্রে রিং বসানোর কারণে তাৎক্ষণিক গণসংযোগ করতে পারিনি। এজন্য আমি দুঃখিত।

তিনি আরও বলেন, ছাত্রজীবন থেকে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী হয়ে বিএনপির রাজনীতি করে আসছি এবং ভবিষ্যতেও করব। একটি ‘কুচক্রী মহল’ অতীতে আমার দলীয় মনোনয়ন বাতিল করাতে ভূমিকা রেখেছিল এবং এবারও একই ধরনের ষড়যন্ত্রের চেষ্টা হয়েছে। তবে ফরিদগঞ্জের জনগণ ও তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ সমর্থনে আমি জনগণের প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছি।

তিনি আরও বলেন, আমি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নির্বাচন করিনি; নির্বাচন করেছি একটি জনবিচ্ছিন্ন চক্রের বিরুদ্ধে।

Link copied!