× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৫, ০৫:৩২ পিএম

চাঁদপুরে মাদকসহ ৬ কারবারি গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৫, ০৫:৩২ পিএম

মতলব উত্তর উপজেলায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে তালিকাভুক্ত ৬ মাদক কারবারি গ্রেপ্তার। ছবি- রূপালী বাংলাদেশ

মতলব উত্তর উপজেলায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে তালিকাভুক্ত ৬ মাদক কারবারি গ্রেপ্তার। ছবি- রূপালী বাংলাদেশ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে তালিকাভুক্ত ৬ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান এ তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার বালুরচর এলাকার খোকন হোসেন (৪০), গোলাম হোসেন (৪৩), মো. নিয়ামত (৭০), রাজিব (২৩), মো. আক্তার (৫০) ও ওয়ালী উল্লাহ (৪০)।

প্রাপ্ত তথ্যে জানা যায়, স্থানীয়দের গোপন সংবাদের ভিত্তিতে ৫ সেপ্টেম্বর রাতের দিকে ওই এলাকায় যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। এ সময় ছয়জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১০০ গ্রাম গাঁজা, দুটি গাঁজা সেবনের ফিল্টার, দুটি লাইটার ও দুটি গাঁজা কাটার মেশিন।

অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান বলেন, ‘উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেপ্তার ব্যক্তিদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মতলব উত্তর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।’

তিনি আরও জানান, ‘গেল বছর ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল দুষ্কৃতকারী, সন্ত্রাসী, মাদক কারবারি, চাঁদাবাজ এবং অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।’

Link copied!