× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ০৩:৩৪ পিএম

সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ০৩:৩৪ পিএম

মতবিনিময় সভায় রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। ছবি : রূপালী বাংলাদেশ

মতবিনিময় সভায় রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। ছবি : রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন কার্যক্রম সমন্বয়বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।

জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন: রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান, জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মুস্তাফিজুর রহমানসহ জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট রাজশাহী বিভাগজুড়ে একই মানদণ্ডে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। ভোটাররা নিরাপদ পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এবং প্রতিটি ভোট সঠিকভাবে গণনা নিশ্চিত করা হবে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন সংক্রান্ত সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক সমন্বয় নিশ্চিত করতেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Link copied!